1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

পেঁয়াজের দাম আরো বাড়বে

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ১৪৩ Time View

আরো বাড়বে পেঁয়াজের দাম, এমন মত বাজার বিশ্লেষকদের৷ এখন কলকাতার বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা।thdfhfh
দাম বেড়ে কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সে হিসাবে বাংলাদেশে পেঁয়াজের দাম ১০০ টাকা হতে পারে। কারণ ভারতের পেঁয়াজের ওপর ভরসা বাংলাদেশের। আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ আবাদ হয় তাতে সংকুলান হয় না।
বাংলাদেশে পেঁয়াজের বর্তমান বাজারমূল্য ৬০-৬৫ টাকা। সামনে কোরবানির ঈদ। ঈদের আগেই পেঁয়াজের দাম কয়েক দফা বাড়তে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, কোরবানির ঈদে পেঁয়াজের চাহিদা থাকে বেশি। মাংসের সাথে পেঁয়াজ খুবই দরকারী। ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়লে এর প্রভাব বাংলাদেশে পড়ে।।
এদিকে ভারতের মানিকতলা বাজার কমিটির সম্পাদক প্রভাত দাস সেখানকার একটি গণমাধ্যমকে বলেন, নাসিক থেকে পর্যাপ্ত পেঁয়াজ রাজ্যে আমদানি না হওয়ার কারণেই পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ মূলত অন্যান্য রাজ্যের নাসিকের পেঁয়াজ বেশি দাম পাওয়ার ফলেই এ রাজ্যে আমদানি কম হচ্ছে বলে মনে করা হচ্ছে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ