1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

‘নিলয়ের সাথে কাজ করাটাই স্বাভাবিক’ – শখ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০১৫
  • ১৭৫ Time View

সম্প্রতি মালয়েশিয়া থেকে ঈদের শুটিং করলেন অভিনেত্রী আনিকা কবির শখ। সেখানে নির্মাতা এহসানুল হক সেলিমের ‘কাছের মানুষ’ শিরোনামে একটি টেলিফিল্ম ও ‘দূরত্ব’ asdশিরোনামে একটি ধারাবাহিক নাটকের শুটিং করেছেন তিনি। মাঝে বিরতির পর আবারও নিলয়ের সাথে নিয়মিত কাজ করছেন শখ। গত ঈদেও নিলয়ের সাথে কয়েকটি নাটকে দেখা গেছে তাকে। এবার মালয়েশিয়া ভ্রমণেও ছিলেন নিলয়। নিলয়ের সাথে কাজের প্রসঙ্গে শখ বলেন, ‘প্রফশেনাল জায়গা থেকে নিলয় আর আমি একই অঙ্গনে কাজ করি। তাই নিলয়ের সাথে কাজ করাটাই স্বাভাবিক। নিলয় খুব ভালো সহশিল্পী।’
চলতি সময়ে ঈদের একাধিক নাটকের পাশাপশি নিয়মিত ধারাবাহিক নাটকেও দেখা যাচ্ছে শখকে। পাশাপাশি বিজ্ঞাপনেও ব্যস্ততা চলছে তার। কিছুদিনের মধ্যেই নতুন একটি বিজ্ঞাপন প্রচার হবে শখের। এছাড়াও প্রাণ-এর একটি বিজ্ঞাপনের শুটিং শুরু হবে শিগগিরই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ