1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
  • ২৮০ Time View

mirpur rainদুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে শনিবার (০১ আগস্ট) তৃতীয় দিনের খেলা সকাল সাড়ে নয়টায় শুরু হবে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে শুক্রবার (৩১ জুলাই) ভোররাত থেকেই মিরপুরসহ পুরো রাজধানীজুড়েই প্রচুর ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়। ফলে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়াবে কি না এ নিয়েও অনিশ্চতয়তার দেখা দেয়। অবশেষে দুপুর বারোটার দিকে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত বলে অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়।

দ্বিতীয় দিন স্টেডিয়ামে আসেনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল। টিম হোটেল সোনারগাঁওয়ে ক্রিকেটাররা অবস্থান করেন।

সিরিজ নির্ধারণী ম্যাচের প্রথম দিন বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ৮৮.১ ওভার থেকে সংগ্রহ করে ২৪৬ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ