1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

৫ জানুয়ারি ভুলিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০১৫
  • ১৫৩ Time View

nazrul islamজনগণকে ৫ জানুয়ারি ভুলিয়ে দেয়ার জন্য সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ন্যাশনাল স্ট্যাডিজ-সিএনএস আয়োজিত এক প্রকাশনা উৎসবে তিনি এ অভিযোগ করেন।

বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট শীর্ষক এক প্রকাশনা উৎসবে নজরুল ইসলাম খান বলেন, গত ৫ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি এবং কোর্ট রায় দিয়েছিলেন আরো দুটি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে।

এছাড়া দেশের সকল বুদ্ধিজীবী ও রাজনৈতিক দলগুলো বলেছিল- দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ কথাগুলো ক্ষমতাসীনরা আজ ভুলিয়ে দেয়ার জন্য চেষ্টা করছে।

দেশ আজ রাজনৈতিক সঙ্কটের মধ্যে আছে উল্লেখ করে তিনি বলেন, ৭১ ন্যায় আওয়ামী লীগ আরো একবার দেশকে স্বৈরশাসনের দিকে নিয়ে যাচ্ছে।

কিন্তু আর একবার দেশকে স্বৈরশাসনের দিকে নিয়ে যেতে দেয়া যাবে না। আওয়ামী লীগ গণতন্ত্রের পক্ষে প্রতিনিয়ত কথা বলে কিন্তু গণতন্ত্রের বিপক্ষে কাজ করে।

প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট শীর্ষক এই বইটি লেখা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশান রাজনৈতিক কার্যালয়ে যখন অবরুদ্ধ ছিলেন।

এই বইটিতে গণতন্ত্রকে অস্বীকার ও মানবাধিকার লঙ্ঘনসহ গত ৩ মাসের আন্দোলনে দেশে নিহত, আহতদের সংখ্যা এবং জ্বালাও-পোড়াওয়ের উপর সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরা হয়েছে। এই বইটি লিখেছেন মেজর (অব.) শাফাওয়াত উল্লাহ।

আয়োজক সংগঠনের সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কায়ুম, বিশিষ্ট কলামিস্ট শফিক রেহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ