1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

অহেতুক সমালোচনা সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫
  • ১৭৬ Time View

nasimঅহেতুক সমালোচনায় মাঠ গরম করলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, সমালোচনা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে দাঁড়িয়ে গেছে। এটা আমরা সহ্য করছি। সহ্য করতে হবে। কিন্তু অহেতুক সমালোচনার নামে মাঠ গরম করা চলবে না। এটা সহ্য করা হবে না।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপি-জামায়াতের অশুভ আঁতাত; গণতান্ত্রিক বিকাশের প্রধান অন্তরায় শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ সাম্যবাদী দল।

নাসিম বলেন, বিএনপিকে নসিয়ত করে লাভ নেই। তারা জামায়াতকে ছাড়তে পারবে না।

এ সময় বিএনপির চেয়ারপারসনের সমালোচনা করে তিনি বলেন, খালেদা জিয়া প্রতিদিন ইফতার মাহফিলে গিবত করে চলেছেন। গিবত করে ইফতার করছেন। এটা কোন ধর্মে আছে?

উনি বলছেন, তার দলের ১৫ হাজার লোক জেলে আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেছি, এখন জেলের ধারণক্ষমতা কত? তিনি বলেছেন ৩৫ হাজার। তারমধ্যে ১৫ হাজারই বিএনপির, কীভাবে সম্ভব?

নাসিম বলেন, বিএনপি নেত্রী হতাশা থেকে এতো কথা বলে যাচ্ছেন। এতে তার নেতৃত্বের দেউলিয়াপনা প্রকাশিত হয়েছে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে ১৪ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ