1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

কেরানীগঞ্জে বাসচাপায় দুই পুলিশ নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ১৪৮৫ Time View

keraniganjঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আলী (৪০) কনস্টেবল কামরুল হোসেন (৩০) নিহত হয়েছেন। এ ঘটনা শনিবার রাত ১০টার দিকে ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, রাত ১০টার দিকে মহাসড়কে চালক প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারালে সেটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। তখন পুলিশ সদস্যরা টহলরত অবস্থায় ছিলেন।

তারা প্রাইভেটকারটি উদ্ধার করতে গেলে পেছন থেকে আসা ইলিশ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এ সময় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।

আহত পুলিশ সদস্যদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সহকারী উপ-পরিদর্শক মহসিন আলীকে (৪০) মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কনস্টেবল কামরুল হোসেনকে পঙ্গু হাসপাতালে নেয়ার পর সেখানে তিনি মারা যান।

তবে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারে থাকা চালকসহ অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।

পুলিশ সদস্যরা গেন্ডারিয়া মিল ব্র্যাক পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ