1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের, শুল্কের নিশানায় ভারত-চীন আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : রুশ রাষ্ট্রদূত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী বাংলার জাহাজশিল্পের বিশ্ববাজার ও ব্রিটিশ আমলে ধ্বংস প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস

ফখরুলের জামিন স্থগিত বিষয়ে আদেশ পিছিয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ১৬৩ Time View

fakrulবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনের আদেশের দিন পিছিয়ে আগামী ৮ জুলাই নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ২ জুলাই ফখরুলের জামিন স্থগিতের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ঠিক করেছিলেন আদালত।

ওই দিন আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। ফখরুলের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন,এ জে মোহাম্মদ আলী,ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।

গত ২৯ জুন চেম্বার বিচারপতির আদালতে মির্জা ফখরুলের জামিন স্থগিতের আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

গত ২১ জুন বিচারপতি মো. রোজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ পল্টন থানার এই ৩ মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেন।

নাশকতার অভিযোগে জানুয়ারির ৪ ও ৬ তারিখে পল্টন থানায় এ তিনটি মামলা দায়ের করে পুলিশ।

এদিকে গত ২৮ জুন পল্টনের দুটি এবং মতিঝিলের এক মামলায় ফখরুলের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে এসব মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ