1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ১৩৫ Time View

hasina5বাংলাদেশ ক্রিকেট দল একদিন বিশ্বকাপ জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বকাপ, পাকিস্তান ও ভারত সিরিজে ভালো খেলার জন্য শনিবার বিকেলে গণভবনে জাতীয় দলকে সংবর্ধনা প্রদান কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি আগেই বলেছিলাম বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে। এখন আমরা তারই কিছু নমুনা দেখতে পাচ্ছি। প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ক্রিকেটেও এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ২৪ বছরের সংগ্রাম ও যুদ্ধ শেষে বাংলাদেশ বিজয় অর্জন করেছে এটি মনে রাখতে হবে। তাহলে বাংলাদেশকে কেউ হারাতে পারবে না।

তিনি আরও বলেন, প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না। আবার পতিপক্ষকে ভয়ও পাওয়া যাবে না। আত্মমর্যাদা ও আত্মসম্মান নিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ এগিয়ে যাবে, এগিয়ে যেতে হবে।
ক্রিকেট আমাদের যে মর্যাদা এনে দিয়েছে, আমি এ নিয়ে সত্যি গর্ব করি। এখানে সেখানে নয় বরং একটি ভালো মাস্টার প্ল্যান করে পদ্মার পাড়ে একটি কমপ্লেক্স করে দেওয়া হবে। যেখানে খেলোয়াড়দের যা প্রয়োজন, সবকিছুই থাকবে।

এ ছাড়া ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের জন্য ক্রিকেট দলের খেলোয়াড়, কর্মকর্তা ও কোচিং স্টাফদের জন্য আট কোটি ২৩ লাখ টাকা অনুদান দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ