1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

নাইজেরিয়ায় বোকো হারামের নতুন হত্যাযজ্ঞ, নিহত ২০০

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ২৩২ Time View
boka haramআফ্রিকার দেশ নাইজেরিয়ায় নতুন করে হত্যাযজ্ঞ চালিয়েছে বোকো হারাম।
শনিবার বার্তা সংস্থা এএফপি স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানায়, ৪৮ ঘণ্টায় বোকো হারাম দেশটির বর্নো প্রদেশে প্রায় দু’শ নিরীহ মানুষকে হত্যা করেছে। বুধবার বর্নোর কুকাওয়া গ্রামে হামলা চালিয়ে ৯৭ জন এবং এর ঠিক একদিন আগে মঙ্গলবার ৪৮ জনকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া শুক্রবার হামলা চালিয়ে হত্যা করা হয় প্রায় ৫০ জনকে।
সম্প্রতি ওই শহরটি পুনরায় দখল করে নেয় বোকো হারাম সশস্ত্র বাহিনীর সদস্যরা।
দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি একে ‘অমানবিক ও বর্বরোচিত’ বলে আখ্যা দিয়েছেন।
ওই প্রতিবেদনে বলা হয়, পুরুষদের ঘর থেকে বের করে এবং নারীদের ঘরেই গুলি হত্যা করে হয়।
গত মে মাসে বুহারি ক্ষমতার আসার পর এই রক্তক্ষয়ী সংঘর্ষের পরিমাণ বেড়ে যায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসেবে ২০০৯ সাল থেকে কমপক্ষে ১৭ হাজার মানুষ বোকো হারাম বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে।
জঙ্গি ইসলামী শাসনব্যবস্থা চালুর জন্য বোকো হারাম সদস্যরা সহিংস আন্দোলন চালিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ