1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ বিদেশ থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online

শেয়ার বাজারে কিসের প্রভাব পড়েছে তা আমি বুঝি না: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০১১
  • ৩৪১ Time View

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশের শেয়ার বাজার খুবই স্পেশাল, আজ উঠছে তো কাল নামছে। শেয়ার বাজারের উপর কিসের প্রভাব পড়েছে তা আমি বুঝি না। এমন কি কেউ আছেন যিনি বলতে পারেন, বাংলাদেশের শেয়ার বাজারের উপরে কিসের প্রভাব পড়েছে?

শনিবার সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বরেন, শেয়ার বাজার যাতে স্থিতিশীল থাকে তার জন্য সরকার যে চেষ্টা করেছে তা ইতিপূর্বে আর কেউ করেনি।

তিনি আরও বলেন, এমপি-মন্ত্রীদের করের আওতায় আসতে হয়েছে, এমনকি আমি (অর্থমন্ত্রী) নিজেও কর পরিশোধ করছি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হক, আরবি গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লি. এর চেয়ারম্যান এসএম শামসুল আলম, আরবি গ্রুপের পরিচালক এসএম মাহবুবুল আলম, এসএম রেজাউল আলম, পরিচালক (ফিন্যান্স) আবুল বাশার হাওলাদার, মার্কেটিং পরিচালক এমদাদুল হক সরকার, এনবিআরের এডিশনাল কমিশনার (কর) এমএ ফজলুল হক, অর্থমন্ত্রীর ছেলে শাহেদ মুহিত প্রমুখ।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ওয়ালটন যে স্বপ্ন নিয়ে দ্রুত গতিতে এগুচ্ছে তাতে মোটরসাইকেল, ফ্রিজ ও এসি উৎপাদনে সারা বিশ্বের রাজধানী হবে বাংলাদেশ।

অনুষ্ঠানে ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম বলেন, সরকারের নীতিগত সহায়তা পেলে ওয়ালটন শুধু দেশেই নয়, সারা বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হবে। ২০১৫ সালের মধ্যে পৃথিবীর ৫০ টি দেশে পৌঁছে যাবে ওয়ালটন পণ্য।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি থেকে ওয়ালটনের আরেকটি ফ্রিজ ফ্যাক্টরি উৎপাদনে যাবে, যা থেকে উৎপাদিত পন্য রপ্তানি করা হবে উন্নত বিশ্বের দেশগুলোতে। এছাড়া মোবাইল ফোন সেট, এলসিএম, ল্যাপটপ ও কম্পিউটার মাদারবোর্ডসহ বেশকিছু পণ্য তৈরির পরিকল্পনা রয়েছে ওয়ালটনের। সরকারি পলিসি সাপোর্ট ছাড়া এ উদ্যোগ সফল হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ