1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে বাবা ও তিন ছেলেকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ১২৭ Time View

marderজেলার নান্দাইলে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে ছোট ভাই ও তার তিন ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই ও তার ছেলেরা।

নিহতরা হলেন- বিল্লাল হোসেন ও তার ছেলে ফরিদ, পাভেল ও হিমেল। পাভেল ও হিমেল স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এ ব্যাপারে নান্দাইল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে রাতেই নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার সকালে টাকা ধার নিয়ে নান্দাইল উপজেলার বাশাটি গ্রামের লাল মিয়া ও তার ছোট ভাই বিল্লাল হোসেনের পরিবারের মধ্যে ঝগড়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ১০টার দিকে বিল্লাল হোসেনের পরিবারের ঘুমন্ত সদস্যদের কুপিয়ে গুরুতর আহত করে তার বড় ভাই লাল মিয়া ও তার ছেলে জামাল ও কামাল। এতে ঘরের ভেতরেই মারা যান বিল্লাল হোসেন ও তার এক ছেলে হিমেল। অপর দুই ছেলে ফরিদ ও পাভেল আহত অবস্থায় পালিয়ে বাঁচার চেষ্টা করলে তাদেরও ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা দেখে ফেলায় পালিয়ে যায় হত্যাকারীরা। গুরুতর আহত বিল্লাল হোসেনের স্ত্রী বানেছা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নান্দাইল উপজলোর ৪নং চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ভুইয়া জানান, সামান্য টাকা ধার করা নিয়ে কথাকাটাকাটির জের ধরে ঝগড়া ও দিনের বেলায় সংঘর্ষ হয়। এর জের ধরে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে তা চিন্তার বাইরে। হত্যাকারী লাল মিয়া ও তার ছেলে জামাল ও কামালকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবি জানান তিনি।

এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হক। তিনি জানান, হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ