1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের, শুল্কের নিশানায় ভারত-চীন আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : রুশ রাষ্ট্রদূত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী বাংলার জাহাজশিল্পের বিশ্ববাজার ও ব্রিটিশ আমলে ধ্বংস প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস

গয়েশ্বর চন্দ্র রায়ের মুক্তিতে বাধা নেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ১৬৪ Time View

goyesshorরাজধানীর তুরাগ থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে গয়েশ্বরের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী ও মিথুন রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

এর আগে গত ৬ মে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

পরে এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গত ২৪ মে গয়েশ্বরের জামিন স্থগিত করে আপিল বিভাগ। এরপর গয়েশ্বরের আইনজীবী আপিল বিভাগে আবারো জামিন আবেদন করেন। আজ শুনানি শেষে আপিল বিভাগ তার জামিন বহাল রাখলেন।

এদিকে রাজধানীর বকশীবাজার ও শাহবাগ থানায় দায়ের করা দুই মামলায় হাইকোর্ট থেকে আগেই জামিন পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর হরতাল-অবরোধের সময় রাস্তায় তিন কাটাযুক্ত তারকাটা বিছানোর পরিকল্পনার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ