1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের, শুল্কের নিশানায় ভারত-চীন আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : রুশ রাষ্ট্রদূত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী বাংলার জাহাজশিল্পের বিশ্ববাজার ও ব্রিটিশ আমলে ধ্বংস প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস

লাইব্রেরি ব্যবসার আড়ালে ফেনসিডিল ব্যবসা, আটক ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ১৩৫ Time View

fensidilসাভারে আশুলিয়ার কুঁড়গাও এলাকার একটি লাইব্রেরি থেকে অর্ধশতাধিক ফেনসিডিল উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় মাদক ব্যবসার সাথে জড়িত সন্দেহে লাইব্রেরি মালিক ওয়াসিমকে (২৬) আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টায় তাকে আটক করা হয়।

পুলিশ জানান, লাইব্রেরি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার আশুলিয়ার কুঁড়গাও এলাকার বিসমিল্লাহ লাইব্রেরিতে অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিলন নামে একজন পালিয়ে গেলেও লাইব্রেরির তাক থেকে কার্টুনে মোড়ানো পঞ্চাশ বোতল ফেনসিডিলসহ লাইব্রেরি মালিক ওয়াসিমকে আটক করা হয়।

এদিকে আটক ওয়াসিম দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে দাবি পুলিশের।

এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার এস আই জাকারিয়া হোসেন বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হবে। বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ