1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের, শুল্কের নিশানায় ভারত-চীন আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : রুশ রাষ্ট্রদূত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী বাংলার জাহাজশিল্পের বিশ্ববাজার ও ব্রিটিশ আমলে ধ্বংস প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস

দুস্থদের জন্য ইন্টারনেট-হ্যান্ডশেট সংগ্রহ করছে গ্রামীণফোন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ১৮২ Time View

gp brackএক বছরের ফ্রি ইন্টারনেট সাবক্রিপশন সুবিধা দিয়ে দুস্থদের মধ্যে ইন্টারনেট ব্যবহার উপযোগী হ্যান্ডসেট দান করতে যাচ্ছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। বেসরকারি সংস্থা ব্র্যাকের মাধ্যমে দেশের দুস্থদের ওই হ্যান্ডসেটগুলো দান করবে অপারেটরটি।

সেই লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে মঙ্গলবার একটি সমঝোতা স্মারকে সই করেছে গ্রামীণফোন। রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতরের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠান দুটি ‘হ্যাশট্যাগদেয়ারখুশি’ অভিযান শুরু করেছে। অভিযানে গ্রামীণফোন তাদের গ্রাহক এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে ব্যবহৃত ইন্টারনেট ব্যবহার উপযোগী হ্যান্ডসেট সংগ্রহ করবে। ৫০০ হ্যান্ডসেটের মাধ্যমে এই ক্যাম্পেইন শুরু হবে।

গ্রামীণফোন এক বিজ্ঞপ্তিতে জানায়, “#দেয়ারখুশি” ক্যাম্পেইনটি সারা দেশজুড়ে ঈদ উল ফিতর পর্যন্ত চলবে। গ্রাহকরা যেকোনো গ্রামীণফোন সেন্টারে জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের অনুলিপিসহ তাদের পুরানো ফোন দান করতে পারবেন। এছাড়া হ্যান্ডসেট সংগ্রহের জন্য গ্রামীণফোনের প্রতিনিধিরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রাতিষ্ঠানিক কার্যালয়ে যাবে।”

এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং নেহাল আহমেদ বলেন, “এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোন সেই সব মানুষকে সাহায্য করতে চায় যারা ইন্টারনেট উপযোগী হ্যান্ডসেট ব্যবহারের সুযোগ পান না। মানুষের জীবন এবং সমাজে ইন্টারনেট অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই উৎসব উপলক্ষে আমাদের উদ্যোগটির মাধ্যমে সবার জন্য ইন্টারনেট পৌঁছে দেয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাবো আমরা।”

ব্র্যাকের প্রতিনিধি আহমেদ নাজমুল হোসেন বলেন, এই উদ্ভাবনী ক্যাম্পেইনের সাথে থাকতে পেরে আমরা আনন্দিত এবং আমাদের বিশ্বাস হ্যান্ডসেটগুলো প্রাপকদের জীবনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ