1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

রিজভী-আমানদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৫ আগস্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ১১৩ Time View

rizvi amanগাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া বুধবার এ দিন ধার্য করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানসহ ১৪৭ নেতাকর্মী।

এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য বুধবার দিন ধার্য ছিল। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানসহ ৩০ নেতাকর্মী আদালতে হাজির হন।

অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আদালতে হাজির না করায় আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ১১ মার্চ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন দ্রুতবিচার আইনে ১৫৪ জনকে আসামি করে এ মামলাটি করেন।

২০১৪ সালের ২৪ মার্চ পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ১৪৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ২০১৪ সালের ২৫ আগস্ট বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ