1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের, শুল্কের নিশানায় ভারত-চীন আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : রুশ রাষ্ট্রদূত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী বাংলার জাহাজশিল্পের বিশ্ববাজার ও ব্রিটিশ আমলে ধ্বংস প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস

পাপিয়ার রিমান্ড নামঞ্জুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫
  • ১৬৪ Time View

papiyaগাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

সাবেক এই সংসদ সদস্য হাইকোর্টে জামিনে থাকায় শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান তার রিমান্ড নামঞ্জুর করেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ এ মামলাটি দায়ের করে।

গত ১৬ জুন হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৯ মামলায় পাপিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে পল্টনের পাঁচ মামলায় ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান, লালবাগের এক মামলায় ঢাকা মহানগর হাকিম মাহাবুবুর রহমান এবং মিরপুরের তিন মামলায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চলতি বছর হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ