1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

রাজবাড়ীতে জালটাকার কারিগর গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ১০২ Time View

rajbariরাজবাড়ীর বালিয়াকান্দি থানা রোববার  রাতে পুলিশ ৩৫ হাজার টাকার জাল নোটসহ সাধন কুমার নামের জাল টাকার কারিগর গ্রেফতার করেছে।

সাধন কুমার ফরিদপুর জেলার মধুখালি উপজেলার বড়বিলা গ্রামের স্বপন কুমারের ছেলে।

বালিয়াকান্দি থানার ওসি শাহজালাল জানান, গত রোববার রাত নয়টার দিকে সাধন কুমার বালিয়কান্দির প্রধান সড়কের একটি কাপড়ের দোকান থেকে ৮৫০ টাকার কাপড় কিনে এক হাজার টাকার একটি নোট দেয়। টাকা দেখে কাপড়ের দোকানদারে সন্দেহ হলে সে সেখানে অবস্থানরত আরো দুই/তিনজন খরিদদারকে নোটটি দেখালে সবাই জাল বলে চিহ্নিত করে সাধন কুমারকে আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ তার দেহ তল্লাশি করে তার পকেট থেকে আরো দুটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। পরে সাধনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে তার বাড়ি রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার একটি ছাত্র ম্যাচ থেকে আরো ৩৩ হাজার টাকার ৫০০ টাকার ৬৬টি জাল নোট উদ্ধার করে।

সাধন পুলিশের জ্ঞিাসাবাদে জানিয়েছেন, তিনি জাল টাকা চক্রের একজন সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ