1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মুক্তিযুদ্ধের চেতনায় ঘাটতি থাকলে চাকরি হারাবেন!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০১৫
  • ১৪১ Time View

cetonaসরকারি চাকরির ক্ষেত্রে আবশ্যক শর্ত হিসেবে যুক্ত হচ্ছে ‘মুক্তিযুদ্ধের চেতনা’। চাকরিতে প্রবেশ ও অবস্থানের জন্য রাখতে হবে ‘জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের অভ্যুদয়’ বিষয়ে ‘অবিচল আস্থা ও বিশ্বাস’।

সরকারি কর্মচারী আইনে এ সংশোধনী আনার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

গত বুধবার এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির নবম বৈঠকে এ সুপারিশ করা হয়।

এতে আইনটির জন্য প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশে কিছু সংশোধনী এনেছে সংসদীয় কমিটি।

সরকারি কর্মচারীদের জন্য খসড়া আইন ২০১৫-তে আরো বেশ কয়েকটি বিষয় যুক্ত ও বাদ দেয়ার সুপারিশ করেছে কমিটি।

সংসদীয় কমিটি আইনে একটি অনুচ্ছেদ যুক্ত করার সুপারিশ করেছে। এতে বলা হয়েছে, “যেহেতু ধারাবাহিক সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়া জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার আদর্শ ধারণ করিয়া জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশে অভ্যুদয়; সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে এবং চাকরিতে অবস্থানের আবশ্যকীয় শর্ত হিসেবে উপরিউক্ত বিষয়ে অবিচল আস্থা ও বিশ্বাস আবশ্যক এবং তদ্বারা সব সরকারি কর্মকাণ্ড ও কার্যাবলি পরিচালিত হওয়া প্রয়োজন।”

স্থায়ী কমিটির সুপারিশে যারা ‘বাংলাদেশের আদর্শিক ভিত্তি ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী’ নন বা এ ‘চেতনার ঘাটতি’ রয়েছে, তাদের চাকরি থেকে বরখাস্ত করার কথাও বলা হয়েছে।

সুপারিশে বলা হয়েছে, “যদি কোনো কর্মচারীর আচার, আচরণ ও কার্যাবলিতে প্রতীয়মান হয় যে, উক্ত সরকারি কর্মচারী বাংলাদেশের আদর্শিক ভিত্তি ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নহেন অথবা তাহার মধ্যে এই ভিত্তি ও চেতনার ঘাটতি রহিয়াছে অথবা তিনি এই ভিত্তি ও চেতনার বিপক্ষে কাজ করিতেছেন, তাহা হইলে তদন্ত সাপেক্ষে তিনি চাকরি হইতে বরখাস্ত হইবেন এবং এই বিষয়ে বাংলাদেশের সংবিধানের ১৩৫ অনুচ্ছেদ ও ইহার ১, ২, ২ (ই) ও ৩ উপ-অনুচ্ছেদের আলোকে ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষ অথবা ক্ষেত্র বিশেষে রাষ্ট্রপতির সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ