1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল

ভারত ছেড়ে মালয়েশিয়া যাচ্ছেন জ্যাকলিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০১৫
  • ১৫৭ Time View

jacolinভারতেই স্থায়ীভাবে বাস করছেন শ্রীলঙ্কায় বেড়ে ওঠা জ্যাকলিন ফার্নান্দেজ। বেশ কয়েক বছর বলিউড ছবিতে অভিনয় করলেও সর্বশেষ সুপারস্টার সালমান খানের বিপরীতে ‘কিক’ ছবির কল্যাণে নামের পাশে তারকার তকমা লাগে তার। তবে সেটা খুব বেশি দিন স্থায়ী হচ্ছে না এমন আশঙ্কাই করা হচ্ছে।

জানা গেছে, ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যাচ্ছেন জ্যাকলিন। মায়ের স্বপ্ন পূরণ করতেই নাকি জ্যাকলিন মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বাড়ি কিনেছেন সম্প্রতি।

জানা যায়, কিছুদিন আগে আইআইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গোপনে বাড়ি কেনার কাজটি সেরে ফেলেন তিনি।

এ বিষয়ে শুরুর দিকে কেউই কিছু জানতেন না। পরে জ্যাকের ঘনিষ্ঠ বন্ধুদের সূত্রে মালয়েশিয়ায় বাড়ি কেনার বিষয়টি জানাজানি হয়ে যায়। এ নিয়ে বলিউডে চলছে নানারকম কানাঘুষা।

শোনা যাচ্ছে, ভারত নয় মালয়েশিয়াই তার স্থায়ী ঠিকানা হতে যাচ্ছে। শুধু তাই নয়, জ্যাকলিন বলিউড থেকেও বিদায় নিতে চাইছেন বলে জোর গুঞ্জন চলছে সর্বত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ