1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০১৫
  • ১১৮ Time View
noyakhaliনোয়াখালীর সেনবাগে এক ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ নিজাম উদ্দিন (২৫) সেনবাগের উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। স্থানীয় একটি বাজারে তার ওয়ার্কশপের দোকান রয়েছে।
রোববার সকাল সোয়া ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট উত্তর বাজারে হ্যাপি সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও নিজামের পরিবারের সূত্রে জানা যায়, রোববার সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার শেকান্তরপুর এলাকার আলাউদ্দিন মুন্সীর নেতৃত্বে তিনজন দুইটি মোটরসাইকেলে করে হ্যাপি সুপার মার্কেটে এসে নিজামের চাচাতো ভাই নজরুল ইসলাম চৌধুরীকে আক্রমণ করে। এসময় পাশে থাকা নিজাম নজরুলকে উদ্ধার করতে আসলে আলাউদ্দিন মুন্সী এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে নিজামের ডান বুকে গুলি লাগে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নিজাম উদ্দিনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দাগনভূঞার শেকান্তরপুরের আলাউদ্দিন মুন্সি এ ঘটনার সঙ্গে জড়িত বলে শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ