1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০১৫
  • ১৩১ Time View

jessoreযশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট এক শিশুকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার দোদাড়িয়া গ্রামের সরদার ব্রিকস নামে ইট ভাটার বিদ্যুতের তার ছিড়ে এ ঘটনা ঘটে।

মণিরামপুর থানার ওসি মোল্লা খবীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, গ্রামের আব্দুল আজিজের ছেলে মিলন (৩২) ও সুমন (২৩)।

ইটভাটার ব্যবস্থাপক রুহুল আমিন জানান, ভাটার বিদ্যুতের তার কোনোভাবে ছিড়ে পাশের পুকুরপাড়ে পড়ে ছিল। সকালে শিমুল নামে নয় বছর বয়সী এক শিশু ওই তারে জড়িয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে মিলন, সুমন ও ফাতেমা (৩২) নামের এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলেও মিলন ঘটনাস্থলেই মারা যান। যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুমনের।

চিকিৎসাধীন শিমুলের অবস্থাও ‘ভালো নয়’ বলে জানিয়েছেন চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন।

শিমুল দোদাড়িয়া গ্রামের মাহাবুর রহমানের ছেলে। হতাহতরা সবাই সম্পর্কে আত্মীয়, তাদের বাড়িও পাশাপাশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ