1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ

ফখরুলসহ ৭৩ জনের অভিযোগ গঠন শুনানি ১ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫
  • ১৩৩ Time View

53575_Fokrul-26.নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবীর রাজ মঙ্গলবার এ দিন ধার্য করেন।

মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির না করায় আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী অভিযোগ গঠনের জন্য এ দিন ধার্য করেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর যাত্রাবাড়ী থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিশ্বাস মির্জা ফখরুল ইসলামসহ ৭৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ