1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ

সাপের কামড়ে ইবি ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫
  • ১৪৩ Time View

arifulসাপের কামড়ে আরিফুল ইসলাম নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বড়াইচরা গ্রামের প্রয়াত মহাব্বত আলীর ছেলে আরিফুল ইবির রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।

আরিফুলের পরিবারের সদস্যরা জানায়, বুধবার রাত দেড়টার দিকে বাড়িতে ঘুমন্ত অবস্থায় আরিফুলকে সাপ দংশন করে। স্থানীয় কবিরাজের কাছে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার সকাল আটটা ২০ মিনিটে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুল ইসলাম জানান, সাপে দংশনের প্রায় আট ঘণ্টা পর তাকে হাসপাতালে আনা হয়। এর আগ পর্যন্ত তার পরিবার কবিরাজ দ্বারা চিকিৎসা করিয়েছে। এতেই অনেক বিলম্ব হয়েছে।

তিনি বলেন, ‘তারপরও আমরা আমাদের মতো চেষ্টা করেছি। তাকে হাসপাতালে ভর্তির পর জরুরি ভিত্তিতে সাপের ভেনোম সংগ্রহ করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তারপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

আরিফুল ইসলাম তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। বৃহস্পতিবার বাদ আসর তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে তার পরিবারেরর সদস্যরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ