1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

নারীদের আরও নেতৃত্বে এগিয়ে যেতে হবে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০১৫
  • ১৩০ Time View

tofayelবাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি নারীদের আরও নেতৃত্বে এগিয়ে যেতে হবে। ২০২১ সালে মধ্য আয়ের দেশে যেতে হলে নারীদের প্রযুক্তিগত জ্ঞানের ব্যবহার বাড়াতে হবে।

এ পর্যন্ত বিডব্লিউসিসিআই ৪৭ হাজার নারীদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়েছে। এর সঙ্গে সরকারের সহযোগিতা যোগ হলে বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে ৭০ বিলিয়ন ডলারের রফতানি আয় করা সম্ভব হবে।

উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) ও গ্রামীণ ফোনের যৌথ উদ্যোগে নারীর অগ্রগতি সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে আজ বুধবার দুপুরে এ অনুষ্ঠান হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা রক্ষা করতে নারীদের একসঙ্গে কাজ করতে হবে। তথ্যপ্রযুক্তিতে বর্তমান সরকার খুব গুরুত্ব দিয়েছে। এ খাত থেকে আগামী বছর ১ বিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে। তথ্যপ্রযুক্তিখাতের পাশাপাশি জাহাজশিল্প ও ওষুধশিল্পের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এসব খাতে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাজেটে নারীদের জন্য থোক বরাদ্দ দেওয়া হয়েছে। নারীদের জন্য ব্যাংক ঋণে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এ নিয়ে কোন হতাশা নেই। আগামীতে বাংলাদেশ বিশ্বের ১১টি উদীয়মান অর্থনৈতিক শক্তিশালী দেশের মধ্যে চলে আসবে। এজন্য নারীদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, আগামীতে বাণিজ্যমেলায় স্টল বরাদ্দের ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের বিশেষ ছাড় দেওয়া হবে।

মাতলুব আহমাদ বলেন, আগামীতে নারী উদ্যোক্তাদের নিয়ে একসঙ্গে কাজ করবে এফবিসিসিআই। বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের বিভিন্ন সহযোগিতা দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্যে বিশেষ অবদান রাখার জন্য দেশের ৭ বিভাগের ৭ নারী উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ রিপোর্টিংয়ের জন্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার দুই সাংবাদিককেও পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত ৭ নারী উদ্যোক্তা হলেন বরিশালের চন্দ্রিমা ফ্যাশন হাউজের মাকসুদা খাতুন, চট্টগ্রামের নিকোর ক্র্যাপসের নুরুন্নাহার, ঢাকার ট্রিমটেক্স বাংলাদেশের শাহিদা পারভিন, খুলনার এক্সিকিউটিভের কানিজ সুলতানা, রংপুরের আসমাউল হোসনা, ইলেক্ট্রনিক মিডিয়ার যমুনা টেলিভিশনের সীমা ভৌমিক এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কামরুন নাহার।

বিডব্লিউসিসিআই সভাপতি সেলিমা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, গ্রামীণ ফোনের চিফ করপোরেট এফেয়ার্স অফিসার মাহমুদ হোসাইন, বিডব্লিউসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি ও এফবিসিসিআই পরিচালক হাসিনা নেওয়াজ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ