1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

ফতুল্লা টেস্টে বৃষ্টির বাগড়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০১৫
  • ১২৬ Time View

fotullahফতুল্লায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের একমাত্র টেস্টে বৃষ্টি বাগড়া দিয়েছে। ফলে এই মুহূর্তে খেলা বন্ধ আছে। জুন মাসে এর আগে বাংলাদেশে কখনোই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

বৃষ্টির আগে পর্যন্ত টস জিতে ব্যাট করতে নামা ভারতের সংগ্রহ বিনা উইকেটে ১০৭ রান। ব্যাট করছেন শিখর ধাওয়ান (৭৪) ও মুরলি বিজয় (৩৩)।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন শিখর ধাওয়ান। দলের ৩৫ রানের মধ্যে এই ওপেনার একাই করেন ৩৪ রান, বাকি ১ রান আসে অপর ওপেনার মুরলি বিজয়ের ব্যাট থেকে।

ইনিংসের ১৪তম ওভারে শুভাগত হোমের বলে চার মেরে ফিফটি তুলে নেন ধাওয়ান। ৪৭ বলে ফিফটি পূরণ করেন এই বাঁহাতি। এটা ধাওয়ানের তৃতীয় টেস্ট ফিফটি। এরপর ব্যক্তিগত ৭৩ রানে একবার জীবন ফিরে পান ধাওয়ান। তাইজুল ইসলামের বলে শর্ট মিডউইকেটে ধাওয়ানের ক্যাচ ফেলে শুভাগত। অবশ্য ক্যাচটি বেশ কঠিন ছিল। ডানদিকে ঝাঁপিয়ে পড়েও বলটি তালুবন্দি করতে পারেননি শুভাগত।

বাংলাদেশের ৭৭তম ক্রিকেটার হিসেবে আজ টেস্ট অভিষেক হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের। বাংলাদেশ একাদশে নেই পেসার রুবেল হোসেন। একমাত্র পেসার হিসেবে খেলছেন মোহাম্মদ শহীদ। সাকিব আল হাসানসহ মোট চারজন স্পিনার নিয়ে খেলছে স্বাগতিকরা।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন দাস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন ও মোহাম্মদ শহীদ।

ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, উমেশ যাদব, বরুণ অ্যারন ও ইশান্ত  শর্মা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ