1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

মেয়েদের বিয়ের বয়স না কমাতে সরকাকে এইচআরডব্লিউ’র আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
  • ১৫০ Time View

hrw7বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার চিন্তা-ভাবনা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইস ওয়াচ।

সংগঠনটি মনে করে, এই ধরনের কোনো পদক্ষেপ হবে ভুল সিদ্ধান্ত ।

রাজধানী ঢাকার আজ প্রেসক্লাবে সংগঠনটির পক্ষ থেকে বাল্যবিবাহ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন বক্তব্য তুলে ধরেন সংস্থাটির জ্যেষ্ঠ একজন গবেষক হেদার বার।

বাল্যবিবাহ প্রতিরোধে যতটা ব্যবস্থা নেয়া দরকার বাংলাদেশের সরকার ততটা উদ্যোগ নিচ্ছে না বলেও মনে করে সংগঠনটি।

গত বছর সেপ্টেম্বরে মন্ত্রিসভার এক বৈঠকে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৪’-এর খসড়ার নীতিগত অনুমোদন করা হয় ।

সেখানে সাজা ও জরিমানার পরিমাণ বাড়ানো হলেও, ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ এবং মেয়েদের ক্ষেত্রে ১৬ করা যায় কি না, তা পর্যালোচনার জন্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

প্রচলিত বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ এবং মেয়েদের ১৮ বলা আছে।

এরপর থেকে বিভিন্ন নারী অধিকার ও মানবাধিকার সংগঠন বিষয়টিতে আপত্তি জানিয়ে আসছে।

এবার হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এ ধরনের সিদ্ধান্ত হবে বাংলাদেশের মেয়েদের জন্য মারাত্মক ক্ষতিকর।

তারা মনে করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাল্যবিবাহ নির্মূল করতে যে অঙ্গীকার করেছেন, তার সাথে বিয়ের বয়স ১৬ বছরে নামিয়ে আনার সিদ্ধান্ত হবে স্ববিরোধী।

সেক্ষেত্রে বাল্য বিবাহ বন্ধে তার অঙ্গীকারের বাস্তবায়ন নিয়েও সংশয় প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ