1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ফাঁদে পড়ে মোদিকে অভিনন্দন জানিয়েছে বিএনপি

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০১৫
  • ১১৩ Time View

hasan mahmudবিএনপি আসলেই ভারতবিরোধী। তারা ফাঁদে পড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি কেন ভারতমুখী? শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

হাছান মাহমুদ বলেন, বগা ফান্দে পড়ে যেমন কান্দে, ঠিক তেমন ফাঁদে পড়েছে বিএনপি। ওই ফাঁদে পড়েই মোদিকে অভিনন্দন জানিয়েছে তারা। তারা নিজেদের রক্ষা করার জন্য এখন অনেকের পা ছোঁবে, কিন্তু কোনো লাভ হবে না।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনি মোদির সঙ্গে সাক্ষাতের সময় কান্নাকাটি করেছেন কিনা আমি জানি না; আপনি তার পায়ে প্রণাম করেছেন কিনা জানি না; তবে যতই কথা বলুন, আপনারা আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন।

আপনারা আন্তর্জাতিকভাবে প্রতারক দলে রূপান্তিত হয়েছেন। তাই, আপনারা যতই দেখা করুন, যতই অনুনয়-বিনয় করুন, এতে কোনো কাজ হবে না।

বিএনপি এখন পথহারা পথিকের মতো মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি নেতাদের কথা ইউটিউবে ফাঁস হয়ে যাচ্ছে। তারা বলছে, বিএনপি ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না। তারাই বলছে, বেগম খালেদা জিয়াকে দিয়ে কিছু হবে না।

‘শেখ হাসিনার চিন্তা ও আমার চিন্তা এক ও অভিন্ন’ মোদির এমন বক্তব্যে হাছান মাহমুদ বলেন, তারমানে হচ্ছে, ভারত নৈরাজ্যবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল এবং দারিদ্র্য বিমোচনে আওয়ামী লীগের সঙ্গে একযোগে কাজ করবে।

সংগঠনের সিনিয়র সভাপতি অভিনেতা শামসুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ