1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব রোগী নিরাপত্তা দিবস: রোগীর নিরাপত্তায় ফার্মাকোভিজিল্যান্স কার্যক্রম জোরদারের আহ্বান নৌকা স্থগিত রেখে ১২০ প্রতীক চূড়ান্ত, একক প্রার্থী হলে থাকবে ‘না’ ভোট বাটেক্সপো ২০২৬ দিয়ে বিশ্ববাজারে নতুনভাবে বাংলাদেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিং: বিজিএমইএ দক্ষিণ কোরিয়ার কাছে ৬ গোলে হারল বাংলাদেশ সৌরবিদ্যুৎ প্রকল্পে ৬% সুদে মিলবে ঋণ; ১,৫০০ কোটি টাকার তহবিল করছে সরকার পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন প্রত্যাখ্যান করল ভারত এশিয়ান গেমসের আগে দুঃসংবাদ পেল ভারত তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী

রাজশাহীতে বিদ্যুতের তার তৈরির নকল কারখানা, গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০১৫
  • ১২৭ Time View
arrest28রাজশাহীর পুঠিয়ার কাঁঠালবাড়ীয়া গ্রামের একটি নকল বিদ্যুতের তার তৈরির কারখানায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা ৩২ লাখ টাকার নকল তার ধ্বংস করেছে। এ সময় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ভ্রাম্যমান আদালত তাদের তিন মাস করে কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার মৃত ওমর আলী মৃধার ছেলে এমদাদুল হক (৪০), জাহাঙ্গীর আলম (৩৮) ও দেলোয়ার হোসেন (৩৬)। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী র‌্যাবের কম্পানি কমান্ডার মেজর জামান জানান, রোববার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল পুঠিয়ার কাঠালবাড়ীয়া গ্রামের এবি কেবলস নামে লাইসেন্সপ্রাপ্ত একটি তার তৈরির কারখানায় অভিযান চালায়।  ওই কারখানায় গিয়ে দেখা যায়, বিআরবি কেবলস,  বিবিএস কেবলস, প্যারাডাইস কেবলস, আরবি, সুপার স্টার কেবলসের নামে নকল তার উৎপাদন হচ্ছে। র‌্যাব প্রায় ৩২ লাখ টাকার নকল তার জব্দ করে।
রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার জব্দকৃত ৩২ লাখ টাকার নকল তার পুড়িয়ে দেন। আদালত এবি কেবলস এর মালিক এমদাদুল হক, জাহাঙ্গীর আলম ও দেলোয়ার হোসেনকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। আদালত তাদের জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেন। আসামিরা জরিমানার অর্থ নগদ প্রদান করেন। পরে থানা পুলিশের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ