1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুধু সভা-সমাবেশ নয়, মাঠ পর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ডেঙ্গু কেড়ে নিল আরো ৩ প্রাণ, হাসপাতালে ৫৩৪ হাম ও উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৮৩০ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী

সাত মামলায় জামিন পেলেন লতিফ সিদ্দিকী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০১৫
  • ৫০২ Time View

latifধর্মীয় অনুভূতিতে আঘাতের সাত মামলায় মন্ত্রিসভা ও ক্ষমতাসীন দল থেকে অপসারিত আবদুল লতিফ সিদ্দিকীকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নিযামুল হকের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ আজ মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন।
লতিফ সিদ্দিকীর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা ধর্মীয় অনুভূতিতে আঘাতের সাতটি মামলার কার্যক্রম স্থগিত ও তাঁর জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। আজ শুনানি শেষে আদালত ওই সাত মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে তাঁকে ছয় মাসের জামিন দিয়েছেন।
গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউইয়র্ক টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন আবদুল লতিফ সিদ্দিকী। এ ঘটনার পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য দল থেকে বহিষ্কৃত হন। একই ঘটনায় অনুভূতিতে আঘাত ও কটূক্তির অভিযোগে আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অনেকগুলো মামলা হয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা ও দেশের ১৮টি জেলায় ২২টি মামলা রয়েছে। নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় প্রতিটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপরই গত বছরের ২৫ নভেম্বর তিনি রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন। এরপরই আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ