1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র সরকার : মার্কিন রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৫৩ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬-এ যুক্তরাষ্ট্র সরকার কোনো দলের পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সেইসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত সরকারের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র সরকার প্রস্তুত রয়েছে।

আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

কেবল বাংলাদেশী জনগণেরই নির্বাচনে প্রতিনিধি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশি জনগণ যে সিদ্ধান্ত নেবে তার প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন ও সহযোগিতা থাকবে।’

বৈঠকের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, আমাদের মধ্যে আসন্ন নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়েছে।

এছাড়াও, গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি বলেন, সেদিন প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন যে এবার বাংলাদেশে একটি উৎসবমুখর নির্বাচন উৎসব হবে। তার কথায় আমিও অত্যন্ত উৎসাহ বোধ করছি।

তিনি বলেন, আসন্ন নির্বাচন নিয়ে আমি খুবই উৎসাহিত। দেশের জনগণ তাদের মূল্যবান ভোট দিচ্ছেন এটি এবং আপনাদের মত আমিও নির্বাচনের ফলাফল দেখার জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি।

‘আশা করি এটি একটি সত্যিকার অর্থেই উৎসবমুখর নির্বাচন হবে, যেখানে দেশের সকল ভোটার নিজেদের মতামত প্রকাশ করবেন এবং আমি আশা করছি আসন্ন নির্বাচন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হবে,’ তিনি বলেন।

আজকের এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার- আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত, ইসি সচিব আখতার আহমেদ, মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ