1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

প্রতিবেশী ৪ দেশের আন্তঃসড়ক যোগাযোগ চালু হবে শিগগিরই

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০১৫
  • ১৩৩ Time View

kader3-290x160বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে শিগগিরই চালু হচ্ছে আন্তঃসড়ক যোগাযোগ। উপ-আঞ্চলিক সহযোগিতা বেগবান করতে পরস্পরের মধ্যে আন্তঃসড়ক নেটওয়ার্ক ও পরিবহন ব্যবস্থা নিশ্চিতে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশ চারটি। আগামী ২৪ জুন এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করতে ভুটানের রাজধানী থিম্পুতে মিলিত হচ্ছেন প্রতিবেশী এ চার দেশের সড়ক পরিবহনের দায়িত্বে থাকা মন্ত্রীরা। শুক্রবার (২২ মে) ঢাকা-গোহাটি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জান‍ান। চার দেশের এ ‘কানেক্টিভিটি’ আঞ্চলিক যোগাযোগ ও উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। গত সপ্তাহে ওবায়দুল কাদেরের ভারত সফরে দেশটির কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর সঙ্গে সড়ক নেটওয়ার্ক স্থাপনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আশুগঞ্জ-আখাউড়া সড়ক চারলেনে উন্নীতকরণ ও রামগঞ্জ-সাবরুম সড়কে ফেনী নদীর উপর সেতু নির্মাণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এদিকে ঢাকা-সিলেট-তামাবিল-ডৌকি-শিলং-গোহাটি রুটে পরীক্ষামূলক বাস চলাচল উদ্বোধনের পর বাংলাদেশ নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ ও ওবায়দুল কাদের এই পদক্ষেপ দু’দেশের মধ্যে সম্পর্কের নতুন মাত্রা হিসেবে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ