1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
‘সন্ত্রাসীরা এদিকে আসলে মাইরা ফেলামু’—জঙ্গল সলিমপুরে এসপি মাসুদ একযোগে ৯৯ বিচারককে বদলি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে অভিনয় ভালোবাসেন, তবে যে শর্তে কাজ করতে চান শবনম ফারিয়া এই স্তরে লড়াইয়ের মতো ভালো দল আমরা এখনো হয়ে উঠিনি: বাটলার রাবিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ যুক্তরাষ্ট্র জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন কাভান সুলিভান ব্রিকস সম্মেলন: ডলারের বিকল্প, নাকি বহুমুদ্রাভিত্তিক বিশ্বের সূচনা? তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

যুদ্ধাপরাধী-আগুনসন্ত্রাসীরাই শিল্প-সাহিত্য-সংস্কৃতির সবচেয়ে বড় শত্রু- তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ১৮৯ Time View
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘যুদ্ধাপরাধী-আগুনসন্ত্রাসীরাই শিল্প-সাহিত্য-সংস্কৃতির সবচেয়ে বড় শত্রু। এদের পরাজিত করার কোন বিকল্প নেই।’

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ত্রিলোক বাচিক পাঠশালা আয়োজিত আবৃত্তি সন্ধ্যা ও আবৃত্তি সিডি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।

indexহাসানুল হক ইনু বলেন, ‘এই যুদ্ধাপরাধী-আগুনসন্ত্রাসী চক্রই উদীচির অনুষ্ঠানে বোমা হামলা করেছিল, সিনেমা হল পুড়িয়ে দিয়েছিল, মন্দিরে হামলা করেছিল। এরা শিল্পসাহিত্য ও সভ্যতার শত্রু। এদের ক্ষমা নেই।’ যুদ্ধাপরাধী, রাজাকার ও আগুনসন্ত্রাসীদের নাশকতা ও চক্রান্তের বিরুদ্ধে দেশের সকল শিল্পী ও সাহিত্যিকদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশিষ্ট আবৃত্তিকার হাসান আরিফ, ঝুনা চৌধুরী, গোলাম কুদ্দুস, ক্যাম্ব্রিয়ান গ্রুপের সভাপতি লায়ন এমকে বাশার ও ঝর্ণা আলমগীর অনুষ্ঠানে আবৃত্তি ও সাহিত্যের ওপর আলোচনা করেন। সাফিয়া খন্দকার রেখা ও মাসুম আজিজুল বাসার আবৃত্তি পরিবেশন করেন।

এসময় সাফিয়া খন্দকার রেখা ও মাসুম আজিজুল বাসারের যৌখ আবৃত্তি সিডি ‘মাঝি’র মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ