1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

নাছিরের পক্ষে কাজ করার ঘোষণা মহিউদ্দিনের

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০১৫
  • ১৬১ Time View
শেখ হাসিনার মেয়র পদে দলের পক্ষ থেকে আ জ ম নাছির উদ্দিনের নাম চূড়ান্ত করার পর তার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রামের তিনবারের মেয়র মহিউদ্দিনের এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা ছিল। কিন্তু শুক্রবার গণভবনে বৈঠকে চট্টগ্রাম নগর সম্পাদক নাছিরের পক্ষে অবস্থান জানান দলীয় প্রধান শেখ হাসিনা। ঢাকা থেকে ফেরার পর মহিউদ্দিন আজ শনিবার নগরীর চশমা হিলের বাসায় বলেন, দলের পক্ষে তাকে (নাছির) সমর্থন দেওয়া হয়েছে। তার পক্ষে মাঠে নেমে প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণ করব। দুই-একদিনের মধ্যে নগর সাধারণ সম্পাদক নাছিরকে নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনের পরিকল্পনা তুলে ধরা হবে বলেও জানান তিনি।
গণভবনের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে মেয়র পদে নাছিরকে সমর্থনের সিদ্ধান্ত জানিয়ে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দলীয় নেতাদের নির্দেশ দেন। মহিউদ্দিন ছাড়াও মেয়র পদে আওয়ামী লীগ নেতাদের মধ্যে প্রার্থী হতে চেয়েছিলেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাবেক সংসদ নুরুল ইসলাম বিএসসি। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছেন জানিয়ে মহিউদ্দিন বলেন, দল করতে গেলে দলের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। প্রার্থী হতে চেয়েছি, প্রত্যাহার করেছি। আমরাই জয়ী হব। আপনারা আ জ ম নাছিরকে ভোট দেবেন, নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
টানা তিনবার নির্বাচিত মহিউদ্দিনকে হারিয়ে বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বিএনপির এম মঞ্জুর আলম। এই নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়টি এখনও নিশ্চিত নয়। বিএনপির বিষয়ে প্রবীণ আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বলেন, নির্বাচনে অংশ নেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। তারা জনগণকে অনেক ভাঁওতা দিয়েছে। জনগণ অতিষ্ঠ। জঙ্গিবাদী অবস্থা থেকে সরে নির্বাচনে আসতে হবে। বিএনপির অংশ নিলেও দলের প্রার্থীর বিজয়ে আশাবাদী আওয়ামী লীগ নেতা বলেন, নির্বাচনে জয়-পরাজয় রয়েছে। তবে আমরা জয়ের আশা নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি। এ ছাড়া আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে চট্টগ্রামেও নির্বাচন হবে। এখন প্রার্থীরা মনোনয়নপত্র কিনছেন, যা চলবে ২৯ মার্চ পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ