1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

ঢাবি এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০১৫
  • ১৬৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে আজ শনিবার সকালে অজ্ঞাত এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার হয়েছে। তার বয়স আনুমানিক ২৮।

সকাল সাড়ে ৯টার দিকে ঢাবি এলাকার পরমাণু শক্তি কমিশন ভবনের বিপরীত দিকের রাস্তার ফুটপাতে পড়ে থাকা অবস্থায় শাহবাগ থানা পুলিশ যুবকটির লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, যুবকটির পরনে শুধু একটি জিন্সের প্যান্ট ছিল। তার মাথা ও ডান কাঁধে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ডান হাতে একটি গামছা বাঁধা ছিল। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ