1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার ১৪৬ রানের জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫
  • ১৪৩ Time View

দ্রুত গতির ডেল স্টেইন, মরনে মরকেল ও ভারনন ফিল্যান্ডারদের সামল দিয়ে পাক্কা ৪৭ ওভার ৩ বল মোকাবেলা করে শেষ পর্যন্ত হার মানলো সংযুক্ত আবর আমিরাত। ফলাফল ১৪৬ রানের বড় ব্যবধানে তাদের হার। আর এ জয়ে দক্ষিণ আফ্রিকা ছয় ম্যাচের চারটিতে জিতে ৮ পয়েন্টে পুল-বি’র দ্বিতীয় স্থান দখল করে নিলো।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৩৪১/৬, ওভার ৫০। ভিলিয়ার্স ৯৯, বেহারডিয়েন ৬৪ (অপরাজিত), মিলার ৪৯, রোসোউ ৪২, কোক ২৬। বোলিংয়ে আমিরাতের নাভিদ ৩/৬৩।

সংযুক্ত আরব আমিরাত: ১৯৫/১০। ৪৭ ওভার ৩ বল। স্বপ্নিল পাতিল ৫৭ (অপরাজিত), আনোয়ার ৩৯, আমজাদ ২১ ও নাভিদ ১৭। বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স ৩ ওভারে ১৫ রানে ২ উইকেট নিয়েছেন। এছাড়া ২টি করে উইকেট আরও নিয়েছেন মরনে মরকেল ও ভারনন ফিল্যান্ডার। একটি করে উইকেট পান জেপি ডুমিনি, ইমরান তাহির ও ডেল স্টেইন।

দলের হয়ে এ ম্যাচে একাই সর্বোচ্চ উইকেট (২টি) ও সর্বোচ্চ রান (৯৯) করায় ম্যাচ সেরা প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

খেলায় আমিরাতের টপ অর্ডার, মিডিল অর্ডার ও লোয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যানদের সাজঘরে আসা-যাওয়ার ধারা ছিল অব্যাহত। তবে উইকেটরক্ষক ব্যাটসম্যান স্বপ্নিল পাতিল ও শায়মান আনোয়ারের মধ্যকার ৬৩ রানের জুটি আমিরাতকে খানিক হলেও ম্যাচে লড়াকু মনোভাবে রাখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ