1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

শাবনূর অসুস্থ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৫
  • ২২১ Time View

shabnurরুপালি জগৎ ও অভিনয় দুটি থেকেই অনেকদিন দূরে সরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তবে দীর্ঘবিরতির পর অর্ধসমাপ্ত চলচ্চিত্র ‘পাগল মানুষ’ দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি।

এই ছবির জন্য আবারও চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ করেই শাবনূর অসুস্থ হয়ে পড়ায় দু-একদিনের মধ্যে ‘পাগল মানুষ’ ছবির চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বদিউল আলম খোকন।

তিনি বলেন, এর ফলে কবে থেকে ছবির শুটিং শুরু হবে তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২০১২ সালের ২৯ ডিসেম্বর `পাগল মানুষ` ছবির শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছবির পরিচালক এম এম সরকার। ছবিতে নায়িকা হিসেবে ছিলেন শাবনূর।

সেই দুর্ঘটনার পর ছবির সব কাজ বন্ধ হয়ে যায়। তবে চার বছর পর আবার শুরু হচ্ছে ছবিটির কাজ। এম এম সরকারের ফেলে যাওয়া বাকি কাজের দায়িত্ব নিয়েছেন পরিচালক বদিউল আলম খোকন।

তাই এ ছবির মাধ্যমে আবারও বিএফডিসিতে শুটিংয়ে দেখা যাবে শাবনূরকে। `পাগল মানুষ` ছবিতে শাবনুরের সাথে অভিনয় করছেন নায়ক শাহেন খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ