1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

শ্রীনগরে পুলিশের অস্ত্র উদ্ধার, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮৫ Time View

marder gunমুন্সীগঞ্জের শ্রীনগরে গুলি করে ছিনিয়ে নেয়ার দুই ঘণ্টার মধ্যে খোয়া যাওয়া রাইফেলটি উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহিন (২৮) নামে এক দুর্বৃত্ত নিহত হয়েছে।

 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলার রৌদ্রপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে শাহিন নামে এক দুর্বৃত্ত ঘটনাস্থলেই নিহত হয়। পরে তার বাড়ি থেকে খোয়া যাওয়া রাইফেল ও সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে ফেরার পথে হামলা চালিয়ে একটি রাইফেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এসময় শ্রীনগর থানার কনস্টেবল আলামিন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে শ্রীনগর থানা ও জেলা পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সদস্যরা ওই এলাকায় অভিযানে নামে।
তারা জানায়, অভিযান শুরুর পর আবারও পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান আহত হয়। তখন পুলিশের ছোড়া পাল্টা গুলিতে শাহিন নামে এক দুর্বৃত্ত ঘটনাস্থলেই নিহত হয়। পরে খোয়া যাওয়া রাইফেল ও সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র শাহিনের বাড়ি থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ