1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে গেছেন আইনজীবীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৪ Time View

image_118472_0মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার আইনজীবীরা দেখা করতে গেছেন।

কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির আজ সকালে  এ তথ্য জানান। তিনি বলেন, তার সঙ্গে আরও চারজন আইনজীবী যাবেন। রায় পুনর্বিবেচনার আবেদন ও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে তারা কামারুজ্জামানের সঙ্গে কথা বলবেন।

আইনজীবী শিশির মনির জানান, আজ কামারুজ্জামানের পরিবারের কেউ তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন না।

কামারুজ্জামানের সঙ্গে আজ সকালে তার আইনজীবীরা দেখা করবেন বলে গতকাল শুক্রবার নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ফরমান আলী। গতকাল সন্ধ্যায় তিনি বলেন, কামারুজ্জামানের পরিবারের কেউ দেখা করার আবেদন করেননি। আইনজীবীরা দেখা করার আবেদন করেছেন। সকালে তাদের দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।

কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামি বলেন, তার বাবার সঙ্গে শনিবার সকালে আইনজীবীরা সাক্ষাৎ করবেন। এরপর আইনজীবীরাই জানাবেন, পরিবার কবে দেখা করবে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত বুধবার প্রকাশিত হয়। বুধবার রাতেই ওই রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠানো হয়। পরদিন বৃহস্পতিবার তার মৃত্যু পরোয়ানা জারি করে তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষ বলছে, পুনর্বিবেচনার আবেদন করার জন্য আসামির হাতে ১৫ দিন সময় আছে। বৃহস্পতিবার থেকে এদিন গণনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ