1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

ফেনীতে ১৬টি বোমা সহ যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০০ Time View

arrest23ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন দুলা মিয়া রাস্তার মাথা থেকে মঙ্গলবার রাতে বোমাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রাতে মহাসড়কে নাশকতা করতে বোমাগুলো নিয়ে আসা হয় বলে পুলিশের দাবি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাসড়কে নাশকতা করতে কয়েকজন যুবক দুলা মিয়া ব্রিক ফিল্ডে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯ টার দিকে ফেনী মডেল থানার ওসি মো. মাহবুব্ মোর্শেদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও শাহাদাত হোসেন জহির নামের একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৬টি বোমা উদ্ধার করা হয়। তিনি ধর্মপুর ইউনিয়নের মধ্যম জোয়ার কাছাড় গ্রামের অলি আহমদের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুহম্মদ শামসুল আলম সরকার ১৬টি বোমাসহ এক যুবককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শাহাদাত যুবদলের সক্রিয় কর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ