1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

নৌমন্ত্রীর মিছিলে ককটেল: খালেদাকে হুকুমের আসামি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৯৮ Time View

khaledaবিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় অভিমুখে নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে হাতবোমা হামলার ঘটনায় করা মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।

সোমবার গভীর রাতে  গুলশান থানায় মামলাটি করেন সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা ইসমাইল হোসেন ওরফে বাচ্চু। মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাহউদ্দিন, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী শিরীন সুলতানা ও ঢাকার সাবেক ওয়ার্ড কমিশনার আবদুল কাইয়ুমের নাম রয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে গুলশান সেন্ট্রাল পার্ক থেকে মিছিল নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ের দিকে রওনা হন সমন্বয় পরিষদের নেতাকর্মীরা। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মিছিলটি গুলশান ২ নম্বর মোড়ের পাশে মেট্রোপলিটন শপিং প্লাজার সামনে যাওয়ার পর একটি ককটেল বিস্ফোরিত হয়।  এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে মেট্রোপলিটন শপিং প্লাজায় ভাঙচুর চালান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ