1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৯৩ Time View

road acciরাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।  রোববার সকালে ভাটারার নতুনবাজার, মিরপুরের সেনপাড়া পর্বতা ও মুগদার টিটিপাড়ায় এসব দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল নয়টার দিকে ভাটারার নতুন বাজারের  ১০০ ফুট রাস্তায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পথচারী মহারানী (৪০) নামের এক নারী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোর পাঁচটার দিকে মিরপুর সেনপাড়ার পর্বতা এলাকায় নিজের ট্রাকের চাপায় কবির হোসেন বজলু (২৫) নামের এক চালক ঘটনাস্থলে মারা যান। তার বাসা  মোহাম্মদপুর চাঁদ উদ্যানে।  মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়েছে।

একই সময়ে মুগদা থানার টিটিপাড়া এলাকায় তেলের লড়ির চাপায় মারা গেছেন জসিম উদ্দিন (৩২) নামের এক পত্রিকার হকার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শাহবাগে সংবাদপত্র হকার্স সমিতির সুপারভাইজার জসিম মুগদার বাসা থেকে সাইকেল চালিয়ে শাহবাগে যাচ্ছিলেন।  পথে টিটিপাড়ায় একটি তেলবাহী লরি তাকে চাপা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ