1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

বরগুনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৪ Time View

cross fieeবরগুনার আমতলী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোজাম্মেল হক নামে এক ব্যক্তি নিহত এবং ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত মোজাম্মেল হকের বাড়ি উপজেলার টিকিকাটা গ্রামে।

শুক্রবার রাত সোয়া ২টার দিকে আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে আমজেদ প্যাদার পরিত্যক্ত বাড়িতে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত মোজাম্মেল হক ডাকাত দলের সর্দার ছিলেন।

জানা যায়, রাতে আমজেদ প্যাদার পরিত্যক্ত বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় গোপনে সংবাদ পেয়ে পুলিশ সেখানে গেলে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ডাকাত সর্দার মোজাম্মেল মারা যায়।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ৬ ডাকাতকে আটক এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ৫টি ককটেল ও বন্দুকের কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে।

আটককৃতরা হলেন- জহিরুল (৩৫), আনসার (৩০), নাসির (২৫), মাসুম (২৫), হানিফ (২৫) ও বাচ্চু (৩৫)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ