1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ রাজশাহী স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; শিশুদের সোশ্যাল মিডিয়া ঠেকাতে কঠোর হচ্ছে বিশ্ব সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় থাকবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ল, প্রতিবেশী দেশগুলোতে কত? স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে ব্র্যাক ও সিটি ব্যাংকের আলোচনা পাচার অর্থ উদ্ধারে আইএসিসিসিকে সহযোগিতার অঙ্গীকার অ্যাটর্নি জেনারেলের সিলেটে হামের লক্ষণ নিয়ে প্রাণ গেল আরও ২ শিশুর

বিশাল জয় পেয়েছে এএপি: ১৪ ফেব্রুয়ারি শপথ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৭ Time View

kejriভারতের দিল্লীর বিধান সভার নির্বাচনে বিশাল জয় পেয়েছে আম আদমি পার্টি (এএপি)। মঙ্গলবার সকাল আটটায় একযোগে শুরু হয় এ ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসনের চেয়ে বেশি আসনে জয়ী হয়েছে আপ। ৭০টি আসনের মধ্যে আম আদমি ৫৯টি আসনে এগিয়ে রয়েছে। নরেন্দ্র মোদির বিজেপি মাত্র ১০টি আসনে এগিয়ে রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও জিনিউজের।

নির্বাচনের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ হবে।  ইতিমধ্যে জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল।

এদিকে আম আদমি পার্টির বিশাল জয়ে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

দিল্লীর বিধানসভা নির্বাচনে পরাজয় স্বীকার করে কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেন। টুইট বার্তায় মোদি লেখেন- তিনি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি তাকে দিল্লীর উন্নয়নে কেন্দ্রের সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ