1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

রাজশাহীতে বাসে পেট্রল বোমা-ইটপাটকেল, আহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০১ Time View

pettrol bomaরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী শিশির পরিবহন নামের একটি বাসে পেট্রল বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর অক্ট্রয় মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তের ছোড়া ইটের আঘাতে ফুলবাবু ও জিয়াউল ইসলাম নামে বাসের দুই যাত্রী আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশির পরিবহনের হেলপার সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, দুপুর ২টার দিকে ঢাকার কল্যাণপুর থেকে যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দেন তারা। রাত সোয়া ৯টার দিকে রাজশাহীর মতিহার থানার অক্ট্রয় মোড়ে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত বাসটিকে লক্ষ্য করে পেট্রলবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে যাত্রী ফুলবাবু ও জিয়াউল ইসলাম আহত হন।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, অক্ট্রয় মোড়ে দুর্বৃত্তরা যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে। তবে বাসের কোনো ক্ষতি হয়নি। বাসে হামলার খবর পেয়ে পুলিশ দুই রাউন্ড গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ