1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

জয়দেবপুর রেল স্টেশনে তুরাগ ট্রেনের বগিতে আগুন, আটক এক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮৮ Time View

গাজীপুরের জয়দেবপুর জংশনে বৃহস্পতিবার সকালে তুরাগ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগির দুটি সিট পুড়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই জংশনের নিজস্ব ব্যবস্থায় ও যাত্রীদের সহায়তার আগুন নেভানো হয়।  তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় রেল স্টেশনের কর্মচারীরা একজনকে আটক করেছে।

তুরাগ ট্রেনের যাত্রীরা জানান, ঢাকা-গাজীপুর রুটের তুরাগ ট্রেনটি ঢাকা থেকে সকাল সাড়ে ছয়টার দিকে জয়দেবপুর জংশনে এসে থামে। এর পরপরই হঠাৎ করে ট্রেনের পেছন দিক থেকে দ্বিতীয় বগিতে আগুন দেখা যায়। তাৎক্ষণিকভাবে জংশনের নিজস্ব ব্যবস্থায় এবং যাত্রীরা মিলে আগুন নিভিয়ে ফেলে।
জয়দেবপুর জংশন ফাঁড়ির এসআই দাদন মিয়া জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তার নাম মমিন (২৫)। সে গাজীপুর জেলা শহরের জোড়পুকুরপাড় এলাকার নূরুন্নবীর ছেলে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, জংশনের নিজস্ব ব্যবস্থায় আগুন নিভিয়ে ফেলে। আগুনে ট্রেনের দুটি সিট পুড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ