1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

বাগেরহাটে ট্রাকে আগুন, বিএনপি নেতা আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৩৬ Time View

arrestহরতাল চলাকালে বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মংলা মহাসড়কে একটি সিমেন্টবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোর রাতে মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত ইটভাটার পাশে এ ঘটনা ঘটে। আগুনে ট্রাকটিপুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য মোদ্দাছের আলীকে আটক করেছে পুলিশ। ট্রাকের ড্রাইভার হাবিবুর রহমান হবি জানান রাত সাড়ে বারোটার দিকে সিমেন্ট নিয়ে শ্যাম বাগাত এলাকায় পৌঁছলে পাঁচ থেকে সাতজন দুর্বৃত্ত হানা দিয়ে  ইট ছুড়ে ট্রাকের গতিরোধ করে ।
এসময় দুবৃত্তরা ট্রাকে আগুন ধরিয়ে দেয় এতে ট্রাকটি পুড়ে যায় ।

বাগেরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ট্রাকটি (খুলনা মেট্র-ট-১১-০০১৪) মংলা থেকে সিমেন্ট বোঝাই করে খুলনায় যাচ্ছিল। ট্রাকটিতে ৩৫০ বস্তা সিমেন্ট ছিল। হরতাল-অবরোধকারীরা ট্রাকটিতে আগুন দিয়েছে বলে পুলিশ ধারণা করছে।

হাইওয়ে ওসি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য মোদ্দাছের আলীকে  আটক করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ