1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

গৌরনদীতে ট্রাক খাদে পড়ে নিহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৭৫ Time View

road accident2বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলায় লবন বোঝাই একটি ট্রাক খাদে পড়ে ট্রাকের চালক ও তার সহকারী মারা গেছেন। ‘দুর্ঘটনার’ পর ট্রাকটিতে লাগা আগুনের কারণে এটিকে ‘পেট্রোলবোমা হামলার’ ঘটনা বলছেন স্থানীয়রা। তবে পুলিশের দাবি এটি একটি দুর্ঘটনা।

সোমবার রাত ১টার দিকে উপজেলার সুন্দরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক নুর হোসেন ও তার সহকারী জাফর রাঢ়ীর শরীরে পোড়া চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নুর হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার আয়নাবাজ কালাইয়া গ্রামে। আর জাফর রাঢি পটুয়খালীর দশমিনা উপজেলার বহরম পুর গ্রামের মৃত শাহজাহান রাঢ়ীর ছেলে।
তবে বরিশালের পুলিশ সুপার একেএম এহসান উল্ল্যাহ বলেন, ‘ট্রাকটি লবণ নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তবে তার আগেই চালক ও সহকারী মারা যান।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ