1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শাহজাদপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২১ Time View

road accident2সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় নগরবাড়ি-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।
নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার গারাদহ গ্রামের ইব্রাহীম হোসেন (৫০), শামসুল ইসলাম ও শাহাদত হোসেন (৪০)।
শাহাজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, ৮/১০ জন যাত্রী নিয়ে একটি লেগুনা উপজেলার গারাদহ থেকে শাহজাদপুর সদরে যাচ্ছিল। পথে বিসিক বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে লেগুনাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে এবং ট্রাকটি ছিটকে খাদে পড়ে যায়।
তিনি জানান, এতে লেগুনার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন অন্তত সাতজন। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
দুর্ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায় বলেও জানান এসআই রেজাউল।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ