1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

যারা সংলাপে বসতে বলেন তারা দেশের শত্রু: মায়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৭ Time View

mayaযারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে একসঙ্গে সংলাপে বসতে বলেন তারা দেশের শত্রু বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেন, “যারা দুই নেত্রীকে এক টেবিলে বসাতে চান, তারা আসলে আলোচনার নামে দেশের ক্ষতি করতে চান। তারা পরাজিত শক্তিকে উপরে উঠাতে চান। তারা দেশের শত্রু।”

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ‘এসএসসি পরীক্ষার আগে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে’ এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

যারা এক টেবিলে বসে দুই নেত্রীকে সংলাপের কথা বলেন তাদের ‘পাগলামী ও বোকামী না’ করার আহ্বান জানিয়ে ত্রানমন্ত্রী বলেন, “তেল ও জল কখনো এক হয় না। তাদের (বিএনপির) সঙ্গে সংলাপ হওয়ার কোনো সম্ভবনা নেই।”

মায়া বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন স্নেহময়ী মা, আর খালেদা জিয়া হলেন ডাইনী মা। একজন হলেন মুক্তিযুদ্ধের পক্ষে, আর অন্যজন হলেন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের পক্ষে। তাই তেলে ও জলে কখনো এক হয় না।”

যারা সংলাপের কথা বলেন তাদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, “একটা পক্ষ নেন, হয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে থাকেন, না হয় যুদ্ধাপরাধী-রাজাকারদের সঙ্গে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী স্বপন, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এস এ সর্দ্দার আনোয়ার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ