1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

প্রাণে বেঁচে গেলেন সাবেক পাক স্বরাষ্ট্রমন্ত্রী : ২ দেহরক্ষী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মার্চ, ২০১২
  • ১৩৭ Time View

আত্মঘাতী বোমা হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ খান শেরপাও। তবে তার দুই দেহরক্ষী নিহত এবং ছেলে ও ভাগনেসহ ৬ জন আহত হয়েছেন।

রোববার খাইবার-পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা জেলায় একটি রাজনৈতিক সমাবেশ থেকে গাড়িবহর নিয়ে পেশোয়ার যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে।

এদিন সকালে হামলাকারী চারসাদ্দার কানগ্রা গ্রামের একটি সরু রাস্তায় আফতাব খানের গাড়ি বহরের খুব কাছে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই আফতাব খানের এক দেহরক্ষী নিহত হন। তিনি অল্পের জন্য বেঁচে গেলেও তার ছেলে সিকান্দার, গাড়ির চালক, ব্যক্তিগত আইনজীবী মোহাম্মদ আলী এবং আরেক দেহরক্ষী আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর দেহরক্ষী মারা যান।

পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

উল্লেখ্য, বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে দ্বন্দ্বের জেরে আফতাব খান একই নামে আরেকটি দল গঠন করেছেন এবং তিনি সে দলের প্রধান। সামরিক শাসক পারভেজ মোশাররফের আমলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ